আমার শহরে একটাও আশ্রয় নেই যেখানে
হৃদয় রাখা যায় নির্ভাবনায় , এক পসলা
বৃস্টি সেটুকুও নেই ,নেই একটা পথ
যেখানে প্রেমিক তার প্রেমের হাতে হাত রেখে
দু পা একসাথে হাঁটতে পারে ,
এস সুবর্ণা নগ্ন নির্জন রাতে কিছুটা ওম পেতে রাখি .
সহস্রভাষায় নামহীন সমাধিতে ছায়া চিনতে পারবে আমাদের
কোনো অতীত,
জলের কাঁপনে ভেসে যায় সাধের ঘুম, এপিটাফ জুড়ে
আমাদের ইতিহাসের ত্রিমাত্রিক সঙ্গমে আচ্ছন্ন সাজানো ইঁটের স্তুপ ,,
টুকরো টুকরো আদর রাখা ভেসে যাওয়া অক্ষরে
সে সব হওয়ার প্লাবন ভাগ করে নেয় রোজ রোজ ,
প্রতিটা নিশ্বাস হয়তো বা.. ফিরিয়ে নেওয়া স্রোত
বার বার একই ভুল, ভুলে ভরা প্রত্যাশিত দিনের মত ,
মৃত শরীরের তোষকের নীচে ছেঁড়া জামাকাপড় লুকিয়ে রাখি,
নিজেই মাথার ভেতর বটের ঝুড়ি নামছে বুঝি ,
পারদের স্রোত গড়িয়ে চলে অসহায় সব দৃশ্য গুলো যেন
জ্যোৎস্নায় চিবুক ডুবিয়ে ভাবতে থাকে ....
কৃষ্ণবর্ণ রাতে তুমি উড়ে এসেছিলে
তীব্র ঘন্টাধ্বনির সাথে ,আমিও পূজার ছলে তোমার
কাছে হৃদয় খুলে রেখেছিলাম ...
আজ যখন দেখি এ শহর ছাতি ফাটা তৃষ্ণায় ছটফট
করছে , বুঝি আমার শহর ভীষন রকম দারিদ্রতা ভুগছে ।
এখানে সব ভালোবাসা নামকরণ এর
নামে অধিকার খুঁজতে ব্যস্ত , সব অশ্রয় ক্ষনিকের ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন