----------------------------
একটা ফাঁকা রাস্তা সামনে দাঁড়িয়ে আশ্চর্য ফিরে দেখা
প্রচন্ড শোরগোল হাসি কান্নার কলতান একটা
সাজানো গল্পের রাজপুত্রর কাহিনি,,
চোখ ফেরাতে হঠাৎ সময় ফুরিয়ে
আমার নিঃসংগতার অপেক্ষায়, একটা ঘন মন
খারাপে প্রহর এগিয়ে আসছে সেই রাস্তার
সামনের প্রান্ত থেকে, মুক্ত সব অনুভুতি, যন্ত্রণার
কাতরানি মনের ভেতর মন জানে খুনসুটি
ছবি ছুঁয়ে তোর আমার আঁকিবুঁকি আর
থাকবে না, , বাইরে মুখোশে মুখ ঢাকা কান্না, তোর
কাছে লুকাই আমার তোকে নিয়ে সমস্ত দীনতা,
মিথ্যে করে লিখি এমন সব গোছানো কথকতার
গল্প, মন খারাপের বিকেল গুলোয় তুই বড্ড
দূরে তখন, আমি আঙুলের ফাঁকে সময়
বুনতে থাকি তোর কাছে যাওয়ার জন্য,
সেই কবে থেকে আমার সম্বিতে তুই
সে কথা এখন কোনো উপন্যাসিক কোনো
ভুমিকা,
আঙুলের করে তুই দূরে যাবার সময় এগিয়ে ...
ঘরের ভেতর চুনসুরকির আজ মন
ভাল নেই দেওয়াল জুড়ে অগোছালো হাতের
আঁকিবুঁকির বিস্তার দাগ, সব যেন তোর
বেড়ে ওঠা মুহুর্তের কোলাজ আর সমস্ত
স্পন্দনের অনুভব, কেমন
করে আগলে রাখিস আমায় তোর সাথে,
আর কখনো আসবি কিরে দৌড়ে
কাছে.... এবার তুই বড় হবি আকাশ ছোয়া
শৌর্য হবে সময় হয়ে এগিয়ে যাবি,
আমিও রবো তোর সাথে মনের ঘরে সব সময়,
যখন তুই ক্লান্ত হয়ে বলবি মনে... থাকতে
যদি আমার কাছে... ওমনি আমি চুপটি করে
তোর মাথায় রাখব হাত..
আমি চাই তুই ভাল থাক....
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ১০ জুন, ২০১৯
স্পন্দন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন