মহা মিছিলের ভিড়ে তুমি সঙ্গহীন এখন
নিজের মৃত্যুর পর নিজের বেচেঁ থাকাটা
খানিকটা স্মৃতির ক্যানভাসে চিল শকুনের তীক্ষ্ম ঠোঁটের জলসার মতোই,
দিন পার হচ্ছে বাতাসে একটাই শব্দের আসাযাওয়া বিচার চাই আর বিচার শব্দের অক্ষর যেনো খুব থুবড়ে পরে আছে অত্যাচারের সিংহাসনের সামনে ।
তারপর এভাবেই হয়তো এই পৃথিবীও শিখে যায়
শরীরের ক্ষত কে মাটি কিংবা আগুনে চাপা দেওয়ার কুশলতা। ,
থমথমে শহর চিৎকার যন্ত্রণা গিলে নিচ্ছে অদ্ভূত কায়দায় ,,
সূর্য শোকাচ্ছন চাঁদের আলোয় বিষাদ চাদর,
বৃষ্টি তুমিও পারছো কই এই পাপ ধুয়ে ফেলতে ?
জেনে রাখো হে শক্তিমান মুখোমুখি হতে হবে এই পৃথিবীতেই
এই বেচেঁ থাকাতেই
শুধু দেখার ....আর কতদিন ?
আর কতদিন ?
আর কতদিন?
আর কত নির্ভয়া ?
আর কত অভয়া ?
আর কত তিলোত্তমা?
#সই (আর কতদিন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন