রাস্তা চলতে কিংবা চায়ের দোকানে হয়তো মুখোমুখি হবো এই বেঁচে থাকার দিনগুলোয় কোনো একদিন,
পলাশ পরবে দেখা হওয়া অচেনা তুমি আমির মত ভেতরে
চিৎকার ছটফট করবে অথচ অচেনা শব্দহীন দুই পথিক আমরা কেউ কাউকে চিনবো না ,
হয়তোবা ক্যানভাসের স্থির চিত্রের মত পলক পড়বে না তোমার আমার প্রতি দৃষ্টির ... চোরা স্রোত চোঁখ থেকে বুক ছুঁয়ে যাবে,
খোলা ঠোঁটে বোবা অক্ষর অসহায় হবে সেদিন...
সেও এক অদ্ভূত ভাস্কর্যের মত তোমার আমার জীবনে শ্রেষ্ঠ দৃশ্য তাই না সুবর্ণা ?
আমাদের সুখের দিন গুলো এই দৃশ্যের কাছে মুখ থুবড়ে পড়ে থাকবে কোমায় থাকা জীবনের ভূমিকায়।
ওরা নিষ্পাপ হয়েও যাতনার ভাগিদারি হবে ।
আর তুমি আমি দিব্য সংসারের রঙ মেখে আড়াল করে নেবো
পচে যাওয়া ক্ষতগুলো ....কারণ আমরা পুরোদমে বাঁচার অভিনয়টা শিখে নিয়েছি ।
ভেতরে ভেতরে আমরা একে অপরের রচিত চক্রবুহ্যে বন্দী
যেখানে যাবার পথ জানা ফেরার পথ অজানা।
#সই। ( সুবর্ণা এক চক্রব্যুহ )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন