সে এক মরমিয়া কবি ছিলো ...ছিলো সে
আমার প্রেমিক ,
প্রেম তার একনিষ্ঠা আকাশের মত ছিল তার
বুকের ঘর ,
সে ছিল কবি তার কবিতায় নদী ,বাতাস, আগুন, অহংকারের
মত আমায় অলংকৃত করতো ,
সে যত্নবান প্রেমিকও ছিলো বটে নীল বিষ গলায় আড়াল
করে সুধাটি রেখতো আমার তরফে ...,
বড্ড অদ্ভুত কাহিনী কিংবা রূপকথার মত ছিল সে কবি আমার
প্রেমিক , আমার প্রেমের ঘরকন্না,
আমার ক্লান্তি আমার দীর্ঘ জন্মের জমানো ঘুম নিয়ে তার বুকের ঘরে আমি 'দ' মত নিশ্চিত শুশ্রূষায় রাত পেরিয়ে আলোর ভোর ছুঁয়ে ফেলতাম ।
এক দিন অজানা জ্বরে কবি মারা গেলো , মারা গেলো আমার
একমাত্র প্রেমিক ,
কালো সেপাই আমার কবি আমার প্রেমিকের পায়ে কালো সুতো বেঁধে নিয়ে গেলো সীমা রেখার বাইরে।
... ঢেউ নীল বিষ ছড়িয়ে ছিটিয়ে আমাদের প্রেমের ঘর তীব্র বিষাক্ত হয়ে গেলো , রূপকথায় রাক্ষস কিংবা রাক্ষসী কেউ একটা এলো,, ... কাহিনী ,প্রেম ,প্রেমিক সব মৃত ঘোষিত হল এক সময় ।
এখন আমার প্রেমিক কবি আকাশের গায়ে রোদ্দুর কিংবা বৃষ্টি দিয়ে কবিতা লেখে আমি আকাশের নিচে সে প্রেমময় কবিতায় বাকি জন্ম হাঁটতে থাকি ,
....শুধু অনেক বছরের ঘুম জমে আছে আমার ক্লান্ত চোখে ,
আমারও যে এবার একটা অজানা জ্বর খুব দরকার।
#সই ( আমার কবি আমার প্রেমিক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন