অদ্ভূত এক যাদুকরের ভেল্কীবাজীতে,
তুমি উধাও হয়ে গেছো আমার সর্বস্ব থেকে।
আলোয় কিংবা অন্ধকারে ,
সুখ কিংবা অসুখের দিনে ,
আদর কিংবা অভিমানে ,
কোত্থাও তো তুমি নেই।
পৈশাচিক আলোর রাতের মতো
কিংবা মধুমাসের জোৎস্না মালা ...
পুরোনো হীর রাঞ্ঝা কিংবা প্রথম আলো
সবই ঠিক আছে আগের মতোই কিন্তু তুমি কই?
নিখোঁজ সংবাদ পাঠাবো আজ আর সে সব জরুরী নয়,
খোঁজ শব্দটা প্রয়োজন পেরিয়ে সন্ন্যাস পথে এগিয়ে গেছে
চারপাশে তোমার চিহ্ন মুছে গেছে , নষ্ট আমাতে তোমার
মূর্তি।
হন্যে হয়ে খুজঁছি যাকে একদিন
আজ ঠোঁটের কোণে সে খোঁজে লেগে ছেলেমানুষী হাসি
কোথাও তুমি নেই নেই তুমি হারানোর অসুখ নেই ..
যেনো ছিলেই না তুমি আমাতে ।
আসলে খোঁজ ফুরিয়ে যাওয়া এক অদ্ভুত মৃত্যু
যেনো কখনো ছিলই না এক্কেবারে চিহ্ন হীন
অস্তিত্ব হীন।
#সই (খোঁজ ফুরোনো বেলা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন