একটা পৃথিবী আঁকো আঁকো
একটা ধর্ম , সে ক্যানভাসে
থাকুক আমারও এক ফালি জায়গা
আমি প্রদীপ জ্বালি সেথা
বোধী বৃক্ষে সুতো বেঁধে তুমি তোমার তাকে
আগলে রাখো,
আমি উত্তরের বারান্দায় এখনো গরাদের পেছন থেকে সে গল্প দেখি ।।
একটা পৃথিবী আঁকো আঁকো একটাই ধর্ম
যেখানে তুমি আমাকেও এক থালা ভাতের পাশে এক
চিমটে নুন দিয়ে বাঁচিয়ে রাখতে পারো ,
সে ধর্মে তোমার তাকে নাহয় রাজন্য সাজিয়ে দিচ্ছ
যত্ন করে ।।
একটাই পৃথিবী হোক হোক একটাই ধর্ম
তুমি হও সময় তুমি হও নিষ্ঠা ,তুমিই সেখানে
একমাত্র তুলনা ,
আমার নাহয় না বলা অনেক ইস্তেহার
নিজের ভেতর ...
আমার না হয় পোষাক বিহীন তোমার ছবি রাখাই থাক,
তুরুপের তাস সময় জানে বোঝে সময়ের দাম।
তুমি তোমার মুখ
আমার বুকে ঢাকো সে কথা গোপন রাখো
আমি একটাই পৃথিবীর সাক্ষী আজও
আমার আজান
তোমার স্তোত্র একটাই ধর্মে আজও।।
এবার মধ্য গগনে সূর্য এবার একটাই পৃথিবী আঁকো
আঁকো একটাই ধর্ম
তোমার রবীন্দ্রনাথ তোমার প্রেমিকার মন মাথা নিচু না হোক
তোমার কারণ।
একটাই পৃথিবী আঁকো,
পারাপারের
একটিই থাক সাঁকো।।
#সই (পৃথিবী)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন