বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

দীপ জ্বেলে যাও

সাদা কোর্ট এ ঘুম পাড়িয়ে এলাম  আমার
সব আত্মিক অনুভুতি গুলোকে সকাল ছটার
এলার্ম বাজার সাথে,,
এইমাত্র মৃত কিনা দেহে প্রান সত্যি আছে কিনা
যাচাই  করতে ডাক পড়লো, একটা কাক বাইরের
জানালায় আমায় সম্বিত হারানোর কথা মনে
করিয়ে দিচ্ছে,,
শরীরটা ছুঁয়ে শিউরে উঠলাম এখনো তো
নাড়ীটা জানান দিচ্ছে তার উপস্থিতি,,
আমার নাড়ীর থেকেও কম্পন বেশী, আর
মুখে লেগে আছে এক আপেক্ষিকতারর হাসি
যেন সব জীবন্ত প্রানগুলোর লাটাই আজ থেকে
তোর,,
তুই বা আমি ভাবতে ভাবতে আর একটা
জলন্ত দেহ আমার দিকে ছুটে আসছে ---
আমাকে একটু ঠান্ডা জেয়গায় শুতে দাও
চামড়া মাংস ঝরছে...... প্লিস ওদিকে ওদিকে
পোড়া মাংসের গন্ধ আমার দম বন্ধ করে দেয়,
কেবনের বাইরে মুখগুলোয় রক্ত ঝরছে,,
চোখ মুখ নাক আলাদা চেনা যায়না এতো
রক্ত আমি কখনো  দেখিনি দেখতে চাইনি,,
আমার আত্মিক অনুভুতির ঘুম কি ভেঙে
গেছিলো?  আমি পরম যত্ন করে রেখে
এসেছিলাম আমার হৃদয়, অনুভুতি, কান্না,
তবে আমি দেহটাকে মৃত ঘোষনা করতে
ভয় পাচ্ছি কেন আমার বুকে রক্তক্ষরণ এর
যন্ত্রণা এতো প্রবল কেন?
সিনিয়র ডক্টর আমার ছুটি চাই প্লিস
আমাকে ছুটি দিন.....,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন