বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

নাম না জানা মনের ঠিকানা

--------------------------------
একটা সকাল আসে রোজ ইচ্ছা অনিচ্ছাকে
বেপরোয়া করে রোদ মেখে হেসে জানান দেয়
জীবন্ত কিছু অনুভুতির,,
জল থেকে তুলে আনা মাছের প্রান এর ধারালো
মৃতু মিশে যায় চাওয়া না চাওয়ার রোজকার
খাবার থালায়, বুঝিনা কিসের এতো টান
ভিড় পেরিয়ে এক আবডালে বন্দি অগোছাল
দিন যাপন,........ বেঁচে থাকা কিংবা যাপন
সবটুকু রোজ রঙ মাখানো নাটকের মহড়া।
চিনচনে পাঁজরের ব্যথায় আজ কাল আপোষহীন
সুখের মলম আর ক্ষনিকের ভালো থাকা,
গলা ফাটিয়ে নিজেকে বলা এইতো ভালো
থাকা এই তো সুখের ঘরে তোমার আমার
বাস...... ফোঁটা ফোঁটা রক্তেরা
ঝটপট কিছু সময় লিখে ফেলে জীবন এর
এক একটা পাতায় আর রোদ্দুর শুখিয়ে
নেয় মনখারাপ এর স্যাঁতস্যাঁতে রুমাল,,
একটা রাত আসে লেপ্টে যাওয়া কাজলে
ঢাকা,
আর রাতের মধ্যে কিছু বোঝাপড়ার হিসেব,
সব হিসেব মেলেনা রোজ রোজ,,
একলা না মেলা হিসেবগুলো চাঁদের মতো
একা হতে থাকে আর চুঁইয়ে পড়া জোতস্নায়
রাত পাখিটাকে আঁকড়ে বাঁচে,,
কতবার মনে হয় চাদরের কোনে পড়ে
থাকা রাত টুকুর চোখে ঘুম আসে না,,
তবুও বেখেয়ালি সময়ের হাত ধরে
আবারো একটা সকাল ইচ্ছা অনিচ্ছায়
বেপরোয়া হয়ে অজানা মনের আনাচ
কানাচে রোদ্দুর ছড়ায়,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন