পাথরের জীর্ণতা ধুয়েছিস স্বচ্ছজল
ঝরনাধারায় একটা মন ভেসে যায়
তোর অজান্তে...
দূর কোনো পাহাড়ি ঢাল বেয়ে....,
অপেক্ষমান সময় হাত বদল হয়ে যায়
নিজ দেশ থেকে পরভূমে,
নুড়ি পাথর আর নাম না জানা অসংখ্য
পাহাড়ি ফুল লিখে ফেলে ঝরনার বুকে
কবিতার পঙক্তি,
একটা চোখ খুঁজে মরে এক একটা ফেলে
আসা চাহনি, বুকের চেনা স্পন্দনকে ঝরনার
চাদরে মুড়ে রাত পাখিরগান ঘুম ছড়ায়
কোনো এক চারদেওয়ালের সভ্যতায়,
একটা গোপোন নদী ঘোমটা খুলে এলোচুলে
আকাশের উষ্ণতা মাখে আর নীল
চিঠি সংগোপনে লুকিয়ে রাখে বুকের
বিভাজিকায়,
এমন করে কখনো দিনমাস কালের মাঝে
পথের বাঁক বদলে ফেলে নদী ফেলে আসা
ঝরনা শান্ত হয়ে গভীরতা খুঁজে পায়,
আকাশ হাঁসে কাঁদে অভিমানী হয়ে সাত
রঙ ছড়ায় নদীর বুকে....পূর্ণতা পেয়ে যায়
যন্ত্রণা, আশ্রয় পেয়ে যায় একগুচ্ছ অভিমান,
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ৬ জুন, ২০১৬
তোমাকে বলা কিছু কথা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন