------------------------
একটা সম্পূর্ণতায় ভেজা আবদারের
আবডালে নীরবতার ছুঁয়ে অধিকার বাস করে
রোজ রোজ,
বুকের উচাটন মনে করাটা কখনো অপরাধী করেনা তোকে বা আমাকে,,
অপরাধ নেই অন্ধকারে জোনাকির আলোর মতো তোর
টুকরো খুশি খোঁজা।
সাহসী কোনো আলিঙ্গনেও থাকে এক সামুদ্রক
প্রশান্তি,,
ছোঁয়া ,, শিহরণ ,,অবুঝ প্রেম সব টাই পড়ে
পাওয়া চোদ্দ আনা আর এদিকওদিক তাকিয়ে
বুকপকেট বন্দি করা,
ভাবনার অবকাশ এসেছে বার বার ভাবা হয়নি
কেনো বা কি কারন,
যন্ত্রণা সময়ের সাথে নিজের অবস্থানে
আমাকে হাত ধরে দাড় করিয়েছে অনেককাল,
কেন ?প্রশ্ন নেই মনে,
না কোনো উত্তর নেই যেহেতু,
হঠাত ওঠা ঝড়ের বুকে ভর করে
আসতেই পারে কনো মেঘের উড়োচিঠি
আজ নেই কোনো অপেক্ষমান মন,
নিজের হিসেবি দিনান্ত পেরিয়ে কফিন বন্দি
আকুতি নিয়ে এগিয়ে যাওয়া স্পন্দনটা
বেহিসাবী হলেও ,,
হিসেব একটা থেকে যায় নিজের কাছে।
সকালের আরুশে পরে থাকা শিশিরের বিচ্ছুরণ
ইচ্ছাদের ডানা মেলা সকাল, এভাবেই
একটা সম্পূর্ণতা ভেজা আবদারের আবডালে
রোজ রোজ আমি বাধা পড়ি,,
স্মৃতির দেরাজে আজকাল মুহুর্তদের ভিড়।
একের পর এক স্পর্শ যেন পাশাপাশি হাতে হাত,
কবিতারা আজ কাল খাতার পাতায় জীবন্ত হয়ে
বাঁচে,
ছুঁয়ে না থাকা মুহুর্তরা এখন বীষঘুমে আচ্ছন্ন
আর যন্ত্রণা এক সম্পুর্নতার আবদারে ভেজা
পরবাসী,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন