শুক্রবার, ৬ মে, ২০১৬

নীতিকথা

-----------------
চারদেওয়াল থেকে নীতিকথা দেশজ
হয়ে যায় রেওয়াজি হয়ে চানক্যর হাত
ধরে হেটে যায়  রোজ রোজ,
মাটিচাপা পড়া লাশের বুকের ইতিহাসে
মনগড়া রঙিন মুখরোচক মেনকোর্স,
উফফ বেশ চলছে আমার বন্দুক তোমার
ঘাড়ে.....নেশায় নেশাতুর রাজনীতি আর
শহরের আলটুসি প্রেম,, পেটের খিদে,
মনের খিদে, সিঁড়ি ওঠার খিদে, এতো
রক্ত মুখে লেগে তবুও রক্তের স্বাদ মিটলোনা,
এতো শরীর দেখেও শরীরের দেখা হলনা,
শরীর থেকে খসা কাপড়ের পতাকায়
মাটির পরিচয় আর আসমানি সেলাম,,
তুমি আমি কেবল বুদ্ধিজীবী, এ যেন
ঘোমটাপরা নগ্ন দেশ আর সিঁদুর পরা
কোনো বারবনিতা,, হাতে কলম নিয়ে
পাতার পর পাতা ধর্ষণ,, নাহ দেশটার কিছু হবে
না বলে কলমের শেষকথাটা শেষ করা,
আর সেই ঘুমিয়ে পড়া সূর্যটাকে ঢাকা রেখে
ঠোঁট বেয়ে লালসা,
চানক্য বুঝি এবার লজ্জা পেলেন কিংবা
গভির ঘুমে আচ্ছন্ন....এ মাটিরদর  বড্ড
কম তাই খিদে মেটে না,
কালের ঘরে আরো খিদে.... যে
খিদেতে ওই ছেলেটা বা মেয়েটা
এখন মাটি চাপা আমি সেই খিদের
আতুরঘর দেখতে চেয়েছি বার বার,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন