বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

নতুনভাবে

-------------------

সবে মাত্র তিরিশ বর্ষা ছুঁই ছুঁই নদীটার
বানভাসি বুকে পাথর ফেলা শেষ হল,
চুঁইয়ে পড়া জল চিরদিনের জন্যে পথ
হারালো,
অপেক্ষা গুলো কফিন বন্ধ করলাম সবে
মাত্র, ভালো থাকা ছাড়া কোন অনুভূতি কে
আজ অপরিচিত লাগুক.... কফিনে
রাখলাম এক জীবনে বার বার ছুঁয়ে যাওয়া
মৃতুগুলো,
ঈশ্বর কিংবা জোকার এতো কিছু ভাবনার
সময় নষ্ট করার সময় নেই.....দাদাঠাকুরের
ঘড়িটা মনে করিয়ে দিচ্ছে এক জীবনে সময়
কম,
চারপাশের ঝুলন্ত চরিত্রগুলো  সবে মাত্র
আতসকাচের অপারে রাখলাম আর
আমার -২দৃষ্টি পরপারে, বাজারি
চাহিদার যোগ বিয়োগী ফলাফল মেলানো
সবেমাত্র শুরু করলাম,
চিত্রগুপ্তের খাতায় লেগে থাকুক সময়ের
কলমের কালি, আজ মুহুর্ত গুলোতে
বেঁচে থাকার সাঁকো জুড়লাম সবেমাত্র,
আমার আমির দাম কতো জানতে চাইবোনা
আমার বাইরে,
নদীর ওপর পাথর ফেলে বাঁধ দেওয়া
শেষ করলাম আর আমি অহংকারী
আকাশকে জানালাম আমার বৃষ্টিরা
ভীষণ যত্নের ভীষণ প্রিয় ভীষণ মুল্যবান....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন