শুক্রবার, ৬ মে, ২০১৬

স্পন্দন তুই

-------------------
কি করছিস ? এই ছিল তোর সর্বান্তকরণ প্রশ্ন,
অদ্ভূত কৃষ্ণ চুড়ার মনে  চুপচাপ খুনসুটি
এক্কাদোক্কা খেলে, তোর দিকে দান ছুড়ে
নিজস্ব কায়দায় খিলখিলিয়ে হাসতে থাকে,
বুকের গভীরে দাগ সে তো ভালবাসা হস্তাক্ষর,
কিছু নির্বাক সময়ে অভুক্ত ইচ্ছার মত রোজকার তুই আমি,

কিছু কথা রয়ে যায় না বলা কথার আবডালে
কিছু কথা বয়ে যায়  সময়ের বহেবিয়ানায়,
আরো কাছে ধার বাকির এজলাস হিসেবগুলো,
তোর মুখের উপর বয়ে যাওয়া হাওয়ায় আমার
আঁচলের গন্ধ। আমি বন্যতা খুঁজে কবিতায়
হাসি, তুই আমার গভিরে হারাতে থাকিস,

কোনো কবিতা না শুধু আলোড়ন আর আবিষ্কার,
বুকের কাছে বুক মিশেছে ঘরের ভেতর ঘর
বেঁচে থাকার অনুকুম্পনে যে  আলোরণ
তোর মুখে হাসি সে ঈশ্বর। এটা মানি আর জানি,

আমার দিকে চেয়ে আছিস গোধূলি লালিমা
রোজকার প্রশ্ন কাল আবার আসবি কি?
নিজের কাছে দামী হতে শেখা তোর থেকে,

যতবার বলি মন ভরে না ,কিছুতেই...
ভালোবাসি  ভালোবাসি এই সুরে কাছে
দূরে বাজায় বাঁশি,
শুধু সময় বয়ে যায়
আমার বুকের কম্পনে তোর বেঁচে থাকা
আমার ভালোথাকার হাতে হাত রেখে
তোর ভালোথাকা,
"ভালোবাসা কারে কয় সে কি কেবলি
যাতনা ময়"!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন