বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

২৯শে এপ্রিল

হৃদয় নিংড়ান কান্না চুঁইয়ে পড়ছে অবিরত
সাদা কালো দেওয়ালের গা বেয়ে,,
অন্তর্বেদী হাহাকার তবুও তৃষ্ণায় ছটফট,
মুহুর্ত গুলো পাহাড় ছাড়িয়ে কেবলি আকাশে
মিলিয়ে যেতে  ব্যস্ত,
স্তম্ভিত আজ সুতোয় বাঁধা নাটকের চরিত্ররা,
এক টুকরো মেঘলা আকাশ বিধ্বংসী
ভেঙে পড়েছে বজ্রপাত হয়ে,
'ঘর' এর দেওয়ালগুলো দৃঢ়তা হারিয়ে
অসহায়,
নোনাজল ভরে গেছে মধ্যবিত্ত ছোট পৃথিবীটা,
হৃদয় নিংড়ান কান্না যে অবিরত চুঁইয়ে পড়ছে,
রাতগুলোর প্রহর ঘড়ির কাঁটা থামিয়ে দীর্ঘ থেকে
দীর্ঘতর........ পথের যাত্রী,
বাতিটার বুকের নিশ্বাসে অক্সিজেনের ঘাটতি
জানান দেয় ফুরিয়েছে জীবন,  কিছু
অপেক্ষা আজো ভোরের দরজায় রোজ
আজান শোনে....কিছু অপেক্ষা আরো
এক সাইক্লোনকে প্রশ্রয় দিতে চায়,
কিছু মন হারাতে চায় অন্ধকারে ভারসাম্য
কিছু সম্পর্ক বাঁচার চেয়ে বাঁচতে চায় মরন
চেয়ে.....
কারন হৃদয় নিংড়ান  কান্না কখনো কখনো
অন্তঃসলীলা হয়ে বইতে থাকে হৃতপিন্ডের
খাঁজে খাঁজে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন