মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

চেনা পথে অচেনা


জানা অনেক কিছু সব চেনা বা চাওয়া
খুশি করা নয়,
রোজ অবিরাম  বেঁচে থাকা চুক্তিনামা বন্দি একা।
নিজের ভিতর রক্তাক্ত হই আহত আমার সব স্পর্শ
আর যন্ত্রণা,
সামাজিক চাহিদায় কোনো নিয়মিত অনিয়ম রক্তক্ষরণ
আমি পুড়ি বারবার যন্ত্রণাকে পোড়াইনি কখনো কাছে বা দূরে থেকে।

তবুও বুকে এক অনুভূত অসহায়তাকে জাপটে বাঁচে,
ভেতরে বাঁধা গাঁটছড়ায় তোর আদোর খুব নিবিড়ে,
আমার গায়ের নদীর জল পথ খুঁজে নেয় তোর ইচ্ছার পথে,
সমস্ত নদীর পাড় জুড়ে জুড়ে এক স্পর্শ লিখে যায় কোনো
সাজু রুপাই এর কথা সবটা একান্ত যন্ত্রণাকে আশ্রয় দেওয়া।
সময়ের মুখে দাঁড়িয়ে তুই  ঈশ্বরের মত লিখে যাস কিছু চাওয়া পাওয়া,
এক হাতে নিয়মের দাঁড়িপাল্লা অন্য হাতে কিছু বেঁচে থাকা ইচ্ছা
সময়ের বাতাসে যে যন্ত্রনারা রেনু ছড়ায় তুই
আর আর আমি মুহুর্ত চুরি করে তাই মাখি,

রক্তের ফোঁটায় ফোঁটায় তার রঙ আদর হয়ে
যায়,
তাই জানা আর চেনা এক নয় যেমন খুশি আর খুশি করা।
কপালের তৃতীয় চক্ষু তুই খোলা রাখ সুক্ষাদর্শী হয়ে,
আমার হৃতপিন্ডের অনবরত উচাটন তুই দেখ,
পা বাড়াই  খুব গভীর আলোর আবেশে
কেউ ছুঁতে পারবে না তুই ছাড়া জানিস,
,জীবন এর মানে কি সে তাত্ত্বিক রহস্যসে কেবলি
বিধাতার হাসি সে হাসিতে মোনালিসার
মুখ,
আমার আমিকে সবসময় পাইনা সব
চেনা জানা খুশিয়াল চুক্তিনামায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন