বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

একমুঠ হাসি

------------------------

পরশ পাথর হয়ে ছুঁয়ে দিয়ে যন্ত্রণা হাসতে পারে,
আমি আকাশের দিকে তাকিয়ে ফুলেদের
রেনুমাখা পথ খুঁজে নিই,
মেঘ শুধু রৌদ্র লুকোনোর নাম নিয়ে
আকাশী খামে বৃষ্টি জমায়,
মনের আনাচ কানাচ  না লেখা কবিতারা
লুকোচুরি খেলে যায়  সারাবেলা,,

কেমন করে বলি তোকে তোর তৃষ্ণায়
আমি জন্ম জন্ম চাতক হয়ে ফিরবো
রেনুদের চলে যাওয়া আকাশপথে,,
চাঁদের কার্নিশ জুড়ে জ্যোৎস্নার ঝালর
আমার চোখ ঝলসায় প্রতি মধুচন্দ্রিমায়,,
আলো আঁধারী  হৃদয়ের দেওয়ালে টাঙানো
তোর সাজানো ছবি....... কেমন করে তোকে
বলি  ভাবছিলিস আমাকে ?
পাঁজরে জমে থাকা নিকোটিন জঙ
আর তোর হৃদয় পুরের খামার বাড়ির
মেঠো মোউতাত আমার প্রিয়।

আমাকে ছুঁয়ে দিয়ে তুই হাসতে পারিস
নিরন্তর বয়ে যাওয়া নদীর কলতানে,,তুই আমার একান্ত অহংকারী যন্ত্রণা,
মনে গভীরে দু একটা ইচ্ছারা সোনার কাঠি
ছুঁয়ে যায় টুকরো মুহুর্তের কেনাবেচায়,

অপেক্ষায় আমারো এই শ্রাবন ভিজিয়ে
দিক আধাপোড়া মাটির তৃষ্ণা,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন