সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

আলোর ওপারে

-----------------------------
আলোর ওপারে
তুমি দাঁড়িয়ে মাঝখানে নিয়মের তির্যক আলো
আর না চাওয়া  বরফ শীতল সামাজিকতা
হাতের মুঠোয় গুড়ো স্মৃতিগুলো সময়ের মতো
হারাচ্ছে, আর ক্লান্ত অবিশ্রান্ত ইচ্ছার অবিরাম কান্না..
সাদাকালো দেওয়াল থেকে পাঁজর পর্যন্ত,
তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করে আজ কাল অধিকার করছি তোমাকে ভয় পাচ্ছি নিজেকে,
আমার যন্ত্রণাদের সাথে বিশ্বাসঘাতক করছি না তো?
তোমার খোঁজ আজ শেষ,তোমার ক্যনভাস আজ রঙিন
বুকের তিলে আমার ঠিকানা ভীষণ প্রিয় তবুও
সবার শেষে দাঁড়িয়েছি সাজসজ্জা ছেড়ে,
তোমার দৃষ্টি আমায় আলিঙ্গন করে যায়,,
আর সেই আলিঙ্গন আমার মেরুদন্ডের দৃঢ়তার এক অবলম্ব,
গড়িয়ে নামা ক্লান্তি ঘামে আর লুকোনো চোখের কালিতে
নিজস্বতা শুধু, বেঁচে থাকায় খুঁজে ফিরি এক বুক যন্ত্রণা তোমায় নিয়ে,
এমন মিল আছে অনেক বেনামি বুকের গভীরে
লুকোনো   দেশের মাটিতেই,
হাজার জর্জরতা থাকা স্বত্বেও
একটা বোঝাপড়া রাখার বাধ্যবাধকতা,
ঠিক একেবারে আমার বা তোমার  মতন ,
হিমাংকের নিচে শুয়ে থাকা শরীর ওমের খোঁজ কখনো  কখনো অপার্থিব স্বপ্ন দেখে,,
তুমি দাঁড়িয়ে আলোর ওপারে আমি ফুলের
রেনুর উড়িয়ে তোমার গভীরে যাওয়ার চেষ্টায়
নিরন্তর.......

আমার বুকের জং ধরা পাঁজর তুমি ঘষে চলেছ
সময়ের সাথে,, একটু উষ্ণতার জন্যে  বাঁচার ইচ্ছায়।
আমি আর যন্ত্রণা খুব গভীরে,
তুমি দাঁড়িয়ে আছো আলোর ওপারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন