মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

নিস্তব্ধ ১৪৪

--------------------

আজ ১৪৪ ধারা শহরটাকে ব্যস্ততা
থেকে ছুটি দিয়েছে, বেশ ব্যেট বল আর
রাস্তার মাখামাখি.....  ঝুলন্ত ব্যেলকনি
আর ঘুমন্ত মুঠোফোন কোথাও নেই
তাড়াহুড়ো, কফির ধোঁয়ায় গল্প আঁকছে কাঁচ,
চিনচিনে ব্যথায় আজ সকালের
আমন্ত্রণ ছিল চটকানো সূর্যর উত্তাপেরও,
যেমনটা রোজনামচায় চুক্তিবদ্ধ চুক্তিনামা,,
এভাবে প্রায়শই যদি শহর জুড়ে নামে দাঙ্গা
কারফিউ আর তার আতাতে বরাদ্দকৃত
সময় খেলা করে অলস রাস্তায়, কেমন হয়?
ভালোবাসা যাযাবর হয় এমন দু একটা
নিয়ম ভাঙা দিনে, বেহিসাবি পরিচয়
এমন দিনে ঋণ বাড়ায় ১৪৪ধারা শহরটার,
তুই, আমি, সকলেই  লাল কালি ক্যলেন্ডারের
বাইরে এক নিয়ম ভাঙা দলছুট ছুটি মেখে
নেয়া,  আদুরে সোহাগি দুপুরবেলা শুকসারির
ফোটাফোটা দুপুর মাখা আদোর,,
জ্বালাতনে ভিনদেশি গাংচিলটা মহড়া সাজায়
আবডালে একার পাশে একা,
১৪৪ধারা বেনিয়মে দলছুট হয়েও খুশি
করে টুকরোটাকরা চুক্তিগুলো,
১৪৪ধারায় রোজকার পথে আমার
পাশে আমি একলা সফরে,,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন