বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

ছুঁয়ে দেখা

ছুঁয়ে যায় না মন বজায় রাখাটা সহচার্জ
পরিনত নয়  আর পরিনামও সংসারে ফার্নেস
নির্গত ছাই,
আর পাঁচটা  স্বপ্নর মতো এও এক দৃড় স্বপ্ন
স্বামী ,সন্তান আর  সবুজ সংসার লতায় পাতায়
ফুল ফল বেশ ভালো আছি বলা
এটাতেই শেষ নয় ,অধিকার আর শৃঙ্খল,,
হ্যাঁ খোঁজ দিশাহারা   স্পর্শ  নেই,
কি স্পর্শ ? কেমন হয় স্পর্শ!

দোমড়ান মোচড়ান  হৃতপিন্ডের ভাঁজের পর
ভাঁজ, কখনো নিঃশব্দে  চোখের নিচে গাঢ় ছাঁয়া
কখনো  অন্ধকার আকাশের চাঁদ সাক্ষি থাকে
গোপন নদীপথের, সে পথ সকালের আলোয় ম্রিয়মান,
সে আলোয় হৃদয়ের কালশিটে স্পষ্ট  চিরকাল,
কিন্তু  যুগ যুগ ধরে প্রয়োজন অন্ধকার।
যেখানে সমাজের বাহ্যিক হাসিমুখ এর নেই
প্রয়োজন,
সত্য গুলো যে চাবুক চালায় সেই চাবুকের দাগ ঢেকে
নিয়ম মাফিক ব্যবহারিক অভিনয় সামাজিক দায়,
অবাক হওয়া যে একেবারেই বেমানান তাই
মানানসই রঙ মেলানো বালুচরি নকশীপাড় জীবন।
সেই নকশার গল্পেরা বোবাকালা,
ছুঁয়ে যাবে না কোনো পার্থিব স্পর্শ,
মৃতুতক অস্তিত্ব নিয়ে খেলে যাবে সামাজিক
নৈতিকতা। কোনো মহাশুন্যে চাতক তাকায়
এক পসলা স্পর্শর আশায়,, একদিন হয়তো
মুখ থুবড়ে ইস্তাফা দেবে নিয়মমাফিক নিয়মগুল
কোনো পরিচয় আলাদা করে জানবে না এই মাটি,
কোনো প্রশ্নেরা প্রশ্ন রাখবে না সামাজিক নীতিকথার কাছে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন