রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

ঈশ্বরতা

-----------------------
আগল চাওয়া আর ঈশ্বরতা এক নয়,
যেমন আশ্রয় আর আশ্রয়ী,
দেবী রুপে দশভুজায় লালিত সংসার....
অথচ মাটি দিয়ে তৈরি হয়েও মাটি ছোঁয়ার
সাধ অতৃপ্ত,
চোখের কোল বেয়ে দেবীর ক্লান্তি যেন
বিশ্বসংসার অন্ধকার,
একটা আকাশের বুকে সময়ের আলোড়ন
আর জন্ম মৃতু যেন পরিপূরক,
দেবী কে ছুঁয়ে অগুনিত জীবন আর দেবী
বাঁধা আষ্টেপৃষ্ঠে খড়কাট দড়িতে,,
ছটপট প্রান যেন মুক্তি চায় সামাজিকতার
দায়ভার থেকে, নিজের ছায়ার মত
জড়িয়ে আছে আবছা প্রশ্নেরা,,
কেউ ছুড়ে দেওয়া ফুলের সাথে জানতে
অভ্যস্ত নয় কেমন আছ মা আজকাল তুমি?
কিংবা তুমি তো সর্বেশ্বর এই ভুমিকায়
হাপিয়ে গেছ কখনো?
চোখের কোল বেয়ে জল দেখে ভাবছ
বিসর্জন এর দু:ক্ষে বুঝি বৃষ্টি নামে,
অথচ আভরণ আর আবরণ এর পেছনে
দেবী না হয়ে রক্ত মাংসের। মানবী হওয়ার
সাধ যেন অতৃপ্তই রয়ে যায়,
আর্তিটুকু ছাপিয়ে যায় সমাজ আর সংসার,।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন