মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

চলে যাওয়া দিন

------------------------------

শেষ হয়ে যাওয়া দিনটার পাশে আজ
আরো একটা প্রান্তর সমান শূন্যস্থান পড়ে থাকল।
দুহাতে জড়ো করা অক্ষরপুঞ্জরা আজো কেবল
অপেক্ষা টুকু শিখে গেল,, রুমালের ভাঁজে আজো
বিকেলের ছায়ারা মুখ  ডুকরে উঠল...  মুঠোফোনে
লেগে থাকা অবজ্ঞার রিংটোন বলে দেয় দিন শেষের
বিয়োগফল।
নীল কলমে গড়িয়ে নামা নীরবতাকে দূরে ফেলে
দ্রুত হেঁটে যাওয়া   উচিৎ হবে এবার।
সবকটা প্রহরে একটা তরংগ জুড়ে থাকত একদিন,
....আজো থাকে ,  তবে আজ সে তরংগে বয়ে
যাওয়া বাতাস বড় সাবধানি।  
     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন