-----------------------------
অন্ধকারের দোড়গোড়া ছুঁয়ে কথকতারা
চলে গেছে আলোর দেশে,
টুকরো টুকরো স্বপ্নরা জেগে থাকে পুরোনো
চিঠির গভীর অনুভুতির ভেতর,,
জ্বরের ঘোরে আলো খুঁজি সেই সব পাথর
চাপা ঘাসেদের মত।
শুন্যের সব শোক নিপুণ পারদর্শিতায়
বুনে ফেলে নকশি কাঁথ,,
সময়ের কাছে ঋনী ...... যতবার মনে
হয়েছে আমি মৃত নিষ্প্রান, ততবার তুমি
নিজ স্ব স্বাক্ষর এঁকে স্পর্শ দিয়ে গেছ।
জন্ম মৃত্যুর ব্যবধানে সে স্বাক্ষর এক সাঁকো মত
আমাকে জুড়ে দিয়েছে সফরনামায়।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
খোঁজ৬
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন