-------------------
বুনো পাখি কে আগলানো সহজ নয়
তাই ওকে ছেড়ে দাও,
মাটির পৃথিবী ছুঁয়ে সবাই থাকে না, আকাশটাও
দরকারী বেঁচে থাকার রসদে,,
নয়তো শরীর থেকে চাঙর ভেঙ্গে পড়তে পারে।
দেখ শহরের পোস্টারে লেগে আছে বাসি কস্তুরিঘ্রাণ ,,
আমাদের উৎসব বুনোপাখির মত... সে কোনো
নিয়ম মেনে আসে না ।
সবাই কাগজের ফুল মাথায় দিয়ে আসুখ তরঙ্গে
সুখ গুলে দেবার চেস্টা করছে,,
আমি নদীর জলে তার ছায়া দেখেছি বহুদিন,
ঈশ্বর আমার পাশে চিত্রকরের ভূমিকায় যেন চিরন্তন,
আঁকাবাঁকা রঙে বেশিরভাগই নানারকম মুখোশের
ছবি,, তার ভেতোর দু চরটে বুনো পাখি আর তাদের
পালকের ছবি,,,,, বাকিটা কোনো কবির কবিতার মত
বেশিরভাগ জীবন প্রলাপের মত।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
বুনোপাখি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন