---------------------------------------------
আস্তরণের ভেতোর নিশব্দে জমে থাক ডুকরে
ওঠা কান্নারা,
উৎসবের রোশনাই কামরাঙা রঙ দোসোরের ঘর
আলোয় আলো।
দুহাতে জড়িয়ে জীবন একবার কাঁদতে চাই, দুকুল
ভাসিয়ে বৃষ্টি আসুক, ভেসে যেক আমার আমি
বানভাসি স্রোতে।
ধুসর কাব্যের গায়ে কবেকার হাসি ঘুমিয়ে আছে
ধুলোঢাকা আস্তিনে। আবার কবে সে
হাসি স্বপ্নের হাত ধরে উঁকি দেবে সকালের
দোড়ে সে কথা থাকুক অজানা।
এখন ত্রিসীমানার জুড়ে একমুঠো আলো নেই,
বিসর্জিত মায়ের মুখে সব আলো ইচ্ছাইএর জলে,
হলুদ কাঠামোয় তুমি আমি লেগে আছি ধুকতে
ধুকতে।
তুমিও আজকাল আমার মত মাঝে মাঝেই
বলে ফেল.... কোনো একদিন পাগলা গারদের
কোনো চতুর্ভুজ স্থায়ি ঠিকানার নাম পেয়ে যাবে।
যে ভাবে সীমানা পেরিয়ে শূন্যতা দীর্ঘশ্বাস এঁকে
চলেছে সময়, একদিন অচেনা পথের আর্তনাদ
চিনিয়ে দেবে একসাথে হারিয়ে যাবার কোনো
কোমোলগান্ধার।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
ঠিকানা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন