--------------------
হঠাৎ বৃষ্টি আসা আমার হৃদয়ে ব্যালকনিতে
,,ছোট ছোট গল্পরা প্রেম মুখরিত হয়ে ওঠে জল ফোটা হয়ে ।
অথচ আমি তোমার শহরের শুকনো মাটিতে
ভিজতে চাইছি তোমার চোখে, হঠাৎ নিজের মনে হলো
এই বুঝি তুমি এলে একমুঠো বৃষ্টি হয়ে
এই বার আমার হৃদয়ের ব্যালকনির "গল্প"হয়ে যাই।
.আসলে এসব কেবল পাগল মনের ভাবনার প্রলাপ
বৃষ্টিহীন পৃথিবীতে কেবল কাঠখোট্টা প্রটোকল
তবু জীবন আশ্রয়ের ছাউনি খোঁজে।
সামান্যতম চাওয়া কি বা আছে দুটো কথা আর
পথচলতি বিনিময় প্রথা....
লুপ্ত সেতুর মত ভেজা বারান্দা আমার ভাবনারা হারিয়ে যায়।
কারণ শহরের গর্ভগৃহে লেগে আছে প্রেমহীন হাজারো
জন্ম,, এই সুযোগ অসামাজিক হবার।
মানুষ খোঁজে সবুজ হয়ে বাঁচার পথ,
বেঁচে থাকায় যেন সকলের বড় লোভ
লোভ গড়িয়ে নামা বৃষ্টি বুকের উষ্ণতায় ওম এর সাথে সখ্যতা।
সম্ভব আর অসম্ভবের দোলচলের সুতোয় বাঁধা "তুমি আমি",
তাই তোর শহরে সই আজো বৃষ্টিবিহীন দিন,
তোর লুকোনো বৃষ্টি ছাট আসতেই পারতো নিয়মের
বেড়া ভেঙে
কোন এক অস্থির বারন্দায় দাঁড়িয়ে আমি রামধনুর রঙের খোঁজে,,
বেঁচে থাকা মানে রঙ খোঁজা , বেঁচে থাকা মানে বৃষ্টি
খোঁজা, বেঁচে থাকা মানে একটা বুকের ওমে জড়ানো
তোর ধুকপুকান, এসব যখনি
প্রটোকল এর ধার ধারে না ঠিক ঠিক
তখনি আমার পাহাড়ি ঝর্না ধোয়া ফুল হতে ইচ্ছে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন