কথা ছিল প্রতিটা পক্ষকালে একসাথে
জ্যোতস্নায় স্নান সারবো,
কথা ছিল দিক হারানো বাতাসের মতো
লুটিয়ে পড়বো একসাথ,
ঘুমন্ত আলোয় ডুবে থাকা ইচ্ছামতি একদিন
জেগে দেখবে এ শহরে সূর্য রঙ পাল্টে ফেলেছে।
ক্রমশ ডুবে যাওয়া স্বপ্নরা একদিন নদীর ওপর
আলোর মত হেঁটে বেড়াবে...
এমন কত কথাই তো শীর্ণ সেতুর বুকে হাতচিঠির
মত রয়ে গেছে,,,
বয়স পেরয়ে সব রঙ ধীরে ধীরে ফ্যাকাসে হচ্ছে,
আর আঙুল থেকে খসে পড়ছে প্রতিটা মুহুর্তের
তরংগ।
চারদেওয়ালের সম্পর্ক গুলোর বানান ভুল
আজকাল একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে,,
ছায়াদের সাথে হেঁটে চলা মন এখনও ভাবে
সুজন বুঝি একদিন কোনো পথের শেষে দাঁড়িয়ে
থাকবে,.... বৃষ্টি হয়ে, মিঠে রোদ্দুর হয়ে যেকোনো
ফর্মে যেকোনো সেপে, আর তার পর.........
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
কথা ছিল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন