-----------------------_
ঘুমোতে চাই বহুদিনের নির্ঘুম এই চোখ,,
পা টিপে টিপে অন্ধকার কিনারে নিজের
সাথে থাকা.... ক্লান্ত আমি অথচ ঘুম নেই আমার,
চোখ বন্ধ রাখলে বালির দেওয়ালের মত ভাবনারা
আছড়ে পড়ে, পরিপাটি দৃশ্যরা ছিটকে পড়ে এদিক সেদিক,
মাথার ভেতোর বাক্সবন্দী ঘুম যেন নির্বাসন,,,,
স্তব্ধ গিটারে ঘনিষ্ঠ হতে গিয়ে দেখি আঙুলের
সাথে বহুদিন সহবাসের অভ্যাস আর নেই আর, পুরোনো তারে
তাই মর্চে রঙের পান্ডুলিপ।
পাশফিরে শুয়ে গুঁড়ো গুঁড়ো রাত জমিয়ে রাখি
আগামি শুক্লপক্ষের জন্য,,
এমন করে অজস্র রাতের গল্প দেখেছি খুব
কাছ থেকে.... বুঝেছি কোনো রাতই ভাঙাচোরা
বিহীন নয়;
প্রতিটা রাতের বুকেই কোনো না কোনো গোপোন
সংকেত সাজানো থাকে থরে থরে।
এবার তাই একটু ঘুমোতে চাই।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
ঘুমোতে চাই
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন