---------------------------------
মাঝে মাঝে যেন মনে হয় জীবন শিতের
ঝলমলে দিনে পিঠসেকা রোদ্দুর, আবার
মাঝে মধ্যেই মনে হয় স্যাঁতস্যাঁতে ব্যাঙএর
গা ছুঁয়ে থাকা ভেজা রাত।
বুঝতে পারি আয়ু রেখা ধরে অনেকদিন হাঁটা হল,,
মাঝরাত্রিতে বারবার সিলিং ফুঁড়ে তারার দেশে
ভেসে বেড়াই সেখানে ছায়াভর্তি হিসেব নিকেশ এর
চড়ুইভাতি ।
দেখতে পাই আমার ভেতরে আর এক প্রেমহীন কাটখোট্টা
আমি যত্নে বেড়ে উঠেছি প্রতিনিয়ত,,
বাইরে বটের ঝুড়িতে সামাজিক অধিকারবোধ
জানলায় রোদ আসতে দেয়না ।
পাঁজরে ছুরির স্তব্ধ যাতায়তে শোকের সাথে কখন
যেন ঘনিষ্ঠতা বেড়ে গেছে,, ঘরের ভেতোর হারানো
গানের কলি ঘুন ধরা আসবাবের গায়ে আস্তরণ হয়ে
থেকে যেতে থাকে,।৷ গতানুগতিক দিন রাত আসে
অতিবেগুনী আলোয় মুখ ঢেকে বৃত্ত সম্পুর্ন করার
চেস্টায় পার হতে থাকি একের পর এক মাইলস্টো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন