সোমবার, ১২ নভেম্বর, ২০১৮

সু বর্না(১)

...........................
দেখা হবে কোনো এক দিন আলসেমি সকালের
নরম রোদ্দুরের বেশে  ,  ততদিন ভালো রেখো সুবর্না
তোমার গলায় পরানো মালার সমস্ত ফুলে দের--
ওদের যেন কোনো শোক না ছুঁতে পারে,,,,
হতে পারে  কোনো এক শিশিরভেজা  শিউলিভোর
মিঠে স্বপ্নের রেশে আচ্ছন্ন তুমি  আমি মুখোমুখি সেদিন,
ততদিন বাঁচিয়ে  রেখো সুবর্না আমাদের ভালো থাকার
স্বপ্নদের ,,দেখো ওদের মৃত্যুরং যেন ছুঁতে না পারে।
      যদি দেখা হয় শ্রাবণের প্রথম বৃষ্টিতে,, ততদিন সবুজ
রেখো আমাদের উত্তরের বারান্দার সোহাগি মানিপ্ল্যান্ট
   গাছটাকে ------- বিসন্নতার হিম যেন চাদর না বিছিয়ে ফেলে,,
তোমার একাকিত্ত্বের দীর্ঘশ্বাস  দের বোলো ওরা একা
নয়,  কিলোমিটার পেরোনো এই  পৃথিবীর কোনো
প্রান্তে ওদের মত অযুত যন্ত্রনা থরে থরে অপেক্ষায় আছে,,।
সুবর্না যতটা সম্ভব সব  সানিধ্য গুছিয়ে রেখো,
রুমালে রেখো কিছুটা ওম, বাকিটা বুকের  গন্ধ
চিনিয়ে দেবে আমাদের ছায়াপথ,,
এসো আজ পথ আলাদা করে ফেলি দুজন,
শীতঘুম আঁকা অধ্যায়কে তুমি বরন করে নাও
সুবর্না আর দেরি করো না....  আমাদের যে নাটকের
সবকটা অংকে অভিনয়টা যত্ন করে    সম্পুর্ন করতেই হবে।
সুবর্না সব শেষে আমি ফিরবো তোমার ওই দিঘল
চোখের শান্ত ছায়ায় ততদিন ভালো থেকো।                           
            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন