শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

সুবর্না (৩)

....................
নদীর কোনো নাম ছিলো না কোনো কালেই ---
তবুও তার শরীর জুড়ে     কত নাম ভেসে বেড়ায়
সময়ের স্রোত।  পরজীবির মত আমিও তোমার
স্রোতে নিজের উপকথা ভাসিয়ে গেছি,  ঘন নিবিড়
স্পর্শগুলোয় ভিজেছি বারংবার,,,,
তুমি নদী হয়ে কালের বুকে নিঃশর্তে   বয়ে  চলেছ সুবর্না  ,,
প্রশ্রয়ে আশ্রয়ে তোমার বুকে নানান মাত্রার উত্তাপে
আমিও ভেসে  আছি.... যেন বাঁচার নেশায় বুঁদ এক
মৃতপ্রায় এই আমি।
কখনো বা তোমায় দেখি আয়নার মত, একেবারে
অবিকল মনে হয়  আমি    ---- নদী হয়ে বইছি কালের বুকে,,
সে সব স্রোতে কেন যে দীর্ঘশ্বাস আঁকা থাকে কখনো
বুঝে উঠতে পারিনি------,
তাই অবিকল তোমার মত হয়েও আমি কোনদিনই
তুমি হতে পারিনি।
তোমার বিপরীতে কেবলই বিছিয়ে ফেলি হাজারো
যন্ত্রনার কবিতা,,
কেমন করে  যেন তুমি কেবল  তুমিই পার সুবর্না
আমার নৈশব্দিক যন্ত্রনাগুলোকে 'পেপ টক' না করে
শৃঙ্খলায় সাজিয়ে দাও যেন একের পর এক 
নানান জানা অজানা ফুলের একটাই মালা।
আমি আবাক হই ...... ,  তোমার আঙুল
চুঁইয়ে পড়া স্পর্শ আমার অজস্র অবিন্যস্ত
ভাবনাদের শান্ত  শীতল করে  যায়    প্রতিবার।
তাই বারবার ছুটে আসি তোমার কাছে সুবর্না ------
সেই তুমি কালের  প্রথম থেকে আজও  বদলে যাওনি,
আমার  প্রিয় নদী...... …..,                                               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন