---------------------------
তুমি আমাকে শ্বেতপাথর ভাবো,
তাই না হয় তোমার কাছে আমার
অস্তিত্ব হোক চিরকালের ... আমি বালির দেওয়াল
হতে চাই না... আমি ভাংতে ভয় পাই
তাই নিশ্চুপ আমার সমস্ত দুঃখ সুখ
মান অভিমান...,,
আমার মিস করার মাত্র কয়েক টুকরো
আকাশই তো আছে যা আমার জমিতে
প্রবলতর বর্ষা আনে যে কোনো অজুহাতে,, ,
ভেবে দেখেছি ভালবাসা মানুষকে
ভিষণ রকম দুর্বল আর অসহায়
করে দেয়.... নিজেকে ভয় পেতে
শুরু করে জীবন...,,
কখন যেন জীবন নতজানু হয়ে
ঈশ্বরমুখাপেক্ষী হয়ে যায়,,
আর অসহায়তা, দুর্বলতা, ভয়,
শব্দগুলো কে আমি ভীষণরকম
দূরে রাখতে পছন্দ করি, তবুও তুমি
এই জীবনের আরাধ্য হয়ে উঠছ,
আমায় শ্বেতপাথর ভাবতে পারো...
আমি বালির দেওয়াল হতে চাইনা কখনো,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন