***********************
তোর কাল আমাতে মিশেছে কবে
জানি না সুজন, এখন আমার
চিলেকোঠায় বুক ভার করা কান্না ডুকরে আসে,,
অনিচ্ছায় আসা ভোরগুলো এমনই
কিছু মনখারাপের রানার কে আমাদের
ঠিকানায় পৌঁছে দেয়,, কাল তোর বুকের
মোচোড়ে উজান ছিল, আজ আমার আছড়ে
পড়া জলচ্ছাস..., তুই ঠিকি বলিস আমরা
বড় বেমানান এই সাজানো পৃথিবীতে....,
কিংবা কোনো মানসিক হাসপাতাল হয়তো
আমদের আশ্রয় হওয়ার কথা ছিল,,
গুছিয়ে রাখা ঘরদোর কখন কিভাবে কেউ
এলোমেলো করে দেয় কখনো ভেবে পাইনি,
আর এই ঊষরধুষর নগরীতে সারাবেলা
মুখভার করা বোবা কান্না গড়িয়ে নামে।
কিচ্ছু চাইনি বলেও বহুকিছু না পাওয়াগুলো
খয়েরী রঙের খামে আমাদের দেরাজ ভরছে
প্রতিদিন।
প্রতিদিন মরে যাচ্ছে বেঁচে থাকা যেত যেসব
মুহুর্ত,,
হাজার প্রশ্ন চিহ্নের দোড়গোড়ায় সুজন
তুই আমি, কিংবা আমাদের মত অনিয়মিত
কিছু হৃদয়,
সম্মোহিত সেই সবুজ ভেজা চিঠি গুলো হারিয়ে গেছে
আমাদের থেকে বহু সভ্যতার ওপাড়ে... বাকি টুকু
তাই কোনো প্রলয়ের অপেক্ষায় আমাদের পথ চলা।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
স্রোত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন