------------------------
স্মৃতিটুকু থাক সাথে... পাশে
থাক ভেজা অনুভূতির ছবি,
কেউ পৃথিবীর রঙে খুশি নয়,,
শুধু স্মৃতি থাক হাতের মুঠোয়
কোথাও চলে যাওয়া কাল আর
ফিরে আসে না, কয়েকশো মাইল
হেঁটেছি ঘুমের খোঁজে.... শেষ রাতের
পর শুন্যে হাত বাড়িয়ে একটা ঘর
ছাড়া চিমনির ধোঁয়ায় নিজেকে হারাই,
মাটি না কাঁপে তোমার পৃথিবীর তাই
সাবধানে পার হই উঠোন,
কোনো দেওয়াল রাখিনি এই অবাধ্য
মনের যেখানে আছড়ে পড়া যায়,
তুমি শুয়ে পড় ভেবো না কে
জেগে আজও উত্তরের বারান্দায়...
নয়তো আমার মতো স্বপ্নহীন হয়ে তুমিও
হবে ভীষণ একা,
ফিরছি ঘর নদীর থেকে অনেক দূরে আগুন যেখানে অনির্বার...
স্মৃতিটুকু থাক সাথে পাশে থাক ভেজা আস্তিনের
জলছবি...।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ২১ আগস্ট, ২০১৯
ঝরা পাতার আওয়াজ ----------------------------
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন