------------------------------
ঠিক এভাবেই ভেসে যেতে চাই,আমার সকল চাওয়ার
উসকানি যেনো উদ্দাম ঢেউ কেবল আমার , ইচ্ছা অনেকটা
জলের উপর ভাসমান কোনো সন্যাসীর তপস্যা ,
তবু বাসি ক্যাফেচিনো কবিতার পাতায় ,
আর তোমাকে নীলাভ-শুভ্র আদর যেন একটুকরো
বেশি পাওয়া কিছু বরাদ্দ ,
ঠিক এই ভাবে ভেসে যেতে চাই , তোমাকে ছুঁয়ে
অথচ তোমার পৃথিবীর মাটি না টলিয়ে .....
এভাবে ভেসে যেতে চাই ...
যদি হারাই কখনো খুঁজো না তুমি ,স্রোত ভেবে ভুলে
যেও অথবা সময় .....।
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন