--------------------
অভিমানী যত খসড়া কেবল খুশির,
দুঃখের এত সময় কোথায় সুজন
যে এত সোহাগি হয়ে উঠবে?
আমাদেরও ব্যেস্ত দিন জুড়ে চরিত্রদের
আসা যাওয়া , কখনো জড়ানো
লতার মত আঁকড়ে চলার চিত্র .... মনে
হয় ভালবাসা হতেও পারে, অথচ
মন জানে এ শহরে আঁকড়ে থাকা
মানে সবসময় ভালবাসা নয় , সে
শুধু প্রয়োজন,, খানিকটা পেটের
দায়, খানিকটা সাজানো পোট্রের্ট
ড্রয়িংরুমে খানিকটা সামাজিক
পেজ থ্রির খবর,, বলতে পারো
শীতল স্পর্শ মুঠো কোথায়?
এটুকু পেলেই 'বাকি জরুরত পুরি
হো যাতি হেয় ' , তবু কেন বলতে পারো
সুজন ঘুমের সময় সব
চেয়ে বুকের কাছে যন্ত্রনার কেন বাস,,
বালিস যেন মায়ের মত সবটুকু
চোখের জল নিজের কাছে গোপন
করে রাখে,
সব সুতোই কি ভীষন দুর্বল!
জানি না সুজন, কখনো তাই ঈশ্বর
হওয়ার সাধ হয় তার অংকের
সুত্র জানতে ইচ্ছে হয়, নিয়মিত
আয়োজন আর নিশ্বাসের প্রয়োজন
কোনটা বেশি শেকড় শক্ত করে
সে বড় ধাঁধার মত....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন