ঠিক তোর মতন কেউ ভালবাসে না,
ভিড় শহর মিথ্যে হাসি, মিথ্যে দেনাপাওনার
খরচের খসড়া রোজ আসে হাত ধরে
ভিড়ে মেশে সাথে সাথে.......
ঠিক তোর মতন কেউ হাতে হাত রেখে
সাবধানে রাস্তা পার করে না,
ব্যস্ত পথ ব্যস্ত মন খরস্রোত হয়ে বয়ে
যায় সব চড়াই-উতরাই,
পথ পাশে রঙের মেলা হৃদয়এর বিকিকিনি...
ঠিক তোর মতন কেউ ছুয়ে যায় না,
প্রিয় মন … প্রিয় পথ... প্রিয় কিছু স্বপ্নের
ঘরকন্না ঋন বাড়ায় যন্ত্রনার খাতায়...,
বহু কবির কবিতায় প্রিয় মুখ আঁকা সারাক্ষণ, দিন
শেষে মিশে যায় ক্লান্ত চিমনির ধোঁয়ায়, কলের
বাঁশী পারাপারের ভিড় বাড়ায়... হয়তো বা
শেষ ট্রেনে ফিরে যায় সাজানো অপেক্ষা,,
তখনও কোনো বোবা অন্ধকারে তুই আমার
অপেক্ষায়....,
ঠিক তোর মতন কেউ ভালবাসে না
কেউ কাছে আসে না,,
............. সুবর্ণা প্রিয় ভালবাসা
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
সুবর্ণা (৫৮)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন