সব একই থাকে
ঘড়ির নিয়মে সূর্য ডোবে, সকাল আসে,
সময় কাঁদে হাসে, প্রতিটা জন্মের মৃত্যু এবং আবার জন্ম হয়
তবু কেউ কোথাও ফাঁকি পরে যায়,
সবটুকু একই থাকে বহমান স্রোতে,
তবু কেউ রাত জাগে, তবু কারো কারো সময় থমকে যায়,
তবু কেউ কেউ বুকের বারুদে ক্লান্ত ঘুম ঢেকে রাখে,
আসলে আয়নার সামনে মানুষ স্রেফ নিজের বাইরেটা নয়
ভেতরের লুকিয়ে রাখা নগ্ন প্রহসন এর মুখোমুখি দাড়িয়ে চোখ মেলাতে পারে না,
তবু কেউ কেউ কোথাও হিসেবের খাতায় ফাঁকি পরে যায়,
এগিয়ে যাওয়া সহজ না হলেও কখনো কখনো পেছনে
ফিরে তাকানো নিষিদ্ধ মেনে নিতে জানতে হয়,
কখনো কখনো একলা নিজেকে আঁকড়ে বাঁচাটা খুব জরুরী,
কখনো কখনো মুঠো খুলে দিতে শিখে নিতে জানতে হয়,
কখনো কখনো... মৃত্যু শব্দটা বুকের তাবিচে বেঁধে নিয়ে
ওদের সকলকে মুক্তি দিতেও জানা জরুরী,
আসলে সময়ের মত মোহ-হীন হতে জানতে হয়।
#সই (আলোর দিকে যারা যায়)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন