স্মৃতি চিরকাল গল্পের শেষে একা দাঁড়িয়ে থাকে
খালি মঞ্চে ছায়ারা যেন জীবন্ত ভীষণ রকমের মনে হয়,
পার ভাংচুর হয় দুমড়ে মুচড়ে ফেলে আসা সময় যেন
গলার মাঝে নীলকন্ঠ ধারন হয়,
ভালো থাকার নাটকের সংলাপে যন্ত্রনাগুলো
মুখে রঙ পাউডার মেখে হাসে স্পটলাইটের নিচে।
সামাজিক মুখোশে সত্যিটা আসলে সত্যির মত করে মিথ্যেও হতে পারে তাই সম্পর্কের বানান ভুল মেনে নিতে হয় জীবনের
খাতায়।
আর তাই কখনো কখনো নিজের শব নিজের কাঁধে নিয়ে
বাকি পথটা হেঁটে যেতে হয় হাসি কান্না শোক ও সুখের সাথে ঘরকন্না করতে করতে।
#সই (যারা আলোর দিকে যায়)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন