বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

অপেক্ষা

যে দুয়ার দিয়ে কেউ বাইরে যায় সে দুয়ারে
অপেক্ষা  চোখ পেতে থাকে 
 যে ঘরে আসন পাতা থাকে সেখানে তালপাতার পাখা হাতে নিয়ে একটা অপেক্ষা বসে থাকে,

অপেক্ষা আসলে কোনো ছই এর নাম 
যেখানে প্রহর শেষে ফিরে যাওয়ার তাগিদ 
যেখানে পরিপূর্ণতা শর্তবিহীন 
যেখানে মুখোশ বিহীন হওয়া যায় সহজেই সমস্ত পোশাক খুলে।
#সই




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন