তোমার ভেতর আমার চিরকালীন যাতায়াত
কোনো পঞ্জিকার কাছে আমার বাসন্তীকা চরিত্র
মাথা নত করেনি ,
ঈশ্বর আছে কি জানা নেই শুধু একটা আকাশ আছে চিরকালীন
একটা ঈগলের চোখ সে আকাশ থেকে খুঁজে দেয়
গহীনে হারানো পথ ।
আমার চোখের কাজলে রূপকথা জন্ম নেয়
আমার তুরুপের তাসে শুধুই পাওয়া ,
আমার দূরবীন কেবল ভালোবাসার পৃথিবী আবিষ্কার ,
হলফ করে বলি আমার সমস্ত গল্পে আমিই একমাত্র
ঈশ্বরের ভূমিকায় দাবার গুটি সাজাই
হারি জিতি সব টুকুই আমার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন