শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

সময়ের ডেক্সটপ

সময়ের  ডেস্কটপ টপকে হঠাৎ ঢুকে পড়ে  স্মৃতি 
একটা গোটা নরম আলোর গোধুলি  দখলে নেয় ,
কিছুই   বলা হয় না শুধু  শহরের শব্দে জব্দের আড়ালে
হঠাৎ দেখা হয়ে যায়  প্রাক্তন দৃশ্যের ,
সেই রাজা  ,সেই রানী  ,সেই  রুপকথা ,সেই সাদা ঘোড়ার পায়ের শব্দ 
আমার গিটারের তারে  বাজে  বেলা ফুরনো  সুর 
বুকের ভিতর  একটা  বহতা নদীর বাস  
...আগেও ছিলো  এ নদী এ বহতা 
তবু কেউ জানতে  পারে  না এক নদী তে কেউ তো দু বার স্নান করেনা  কারন মুহুর্ত  আর নদী আলাদ নয় । 
.
 এই শহরে  মুখোশ বিহীন মুখের বড়ো  ভীষণ অভাব 
অভাব সবুজের  বেঁচে থাকার, আসলে 
বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখার মাঝে একটা খোলা  বারান্দা 
জরুরী ... জরুরী  বাতাসের  স্পর্শের 

এই শহরে নাটকের  ভিড়ে তুমি সম্পর্কগুলো  কেবল রঙিন  আর কাগুজে । 
.
ইদানিং থেকে থেকে মনে হয় আমারা বোধহয়  তাসের পাত্তির জোকার  মনে হয় বন্দি কোনো  সিস্টেমে  
 অথচ দরকার ছিলো  ওই আকাশে উড়তে থাকা পাখিটার মত জীবন।

আজকাল মানুষ  ঘুমোতে পারে না   ,চোখ বন্ধ হয় না কিছুতেই ,
একটা অদ্ভুত  হাওয়া  এই শহরের আকাশে ,বাতাসে লুকিয়ে  চোরা বিষ  শুধু কিছু যেন তাড়া করে সর্বক্ষণ। 
 একটা স্পর্শর খোঁজ  ,একটা  ভালোবাসার দরজায় অপেক্ষার  সেই চাহুনি কই  ,অদ্ভুত তুমি এ শহর  
তোমার গল্পের আকাশে  হঠাৎ  হঠাৎ ভাঙা বিকেলের চাঁদের আলো   ,

শুধু  মানুষের  বুকের জলে শুয়ে থাকে চাঁদের ছায়া ,
বাইরে আশ্রয়ের আকাশটা ড্যানিশ 
সময়ের ডেক্সটপে সোনালী  দিনের ফসিল 
চাঁদ রুপকথা রাজা রানী  সাদা ঘোড়া ... শুধু  নদীর বহতা বদলে যায়  রাত জাগা চোখে  স্বপ্ন নয় লুকনো  যন্ত্রনা  আর একটা  দীর্ঘ  নিশ্বাস।। 
.
#সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন