একটা বুক আর ভেতরে রাখা আমাদের সুখের মৌনতা
আবোলতাবোল প্রেমে মাতাল মাহফিল
দুঃখ গুলো বিলকুল গায়েব....
এত ভালোবাসা যে মরতে ভয় হয়
নিটোল যত্নের আখর
সুখের ঘরে মেদ জমেছে ভালোবাসার
আসলে একজন্ম মুঠোয় রাখা ,
আমার আঁচলে তোমার মুখ ঢাকা
যেন জোৎস্না বিছিয়ে স্বপ্নরা মাটিতে নেমেছে
একটাই তো জীবন নাহয় ভালোবাসাময় হয়েই
থাকলো ,
না হয় দুঃখের ছায়ার কবিতারা আর নাইবা
প্রশ্রয় পেলো।
সে এক দুঃখের নেশা ছিলো কখনো ,
এখন সে নেশা কেটে গেছে ,
আকাশ গাছ শহর বস্তি আর আমাদের নিজস্ব
মাহফিল ।
©সই (সুখের কথা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন