উজার করে দিয়েছো বলেই নিঃস্ব তোমার ঘর
ঠোঁটের ওপর ঠোঁটের পরশ আজো স্পষ্ট ছাপ তার
স্নান করোনি বহুকাল মিশে থাকার গন্ধ ধুয়ে না যাক
বুকের ঘরে মুখ গুঁজেছো কান্না মোছার ছলে ।
শ্রাবণ এখন বৃষ্টি বেলা তোমার আমার হাজার খেলা
দহন তবু ফুরোয় না উজ্জাপনের আর্তি গুলো ছাদের তারে আছে মেলা ,
একটা কবিতা যখন তোমার মুখের পরে বুকের পরে
আমিও তখন রঙের সাথে মুহূর্ত দের রাখছি ধরে
সময়েরও বয়স বাড়ে ঝাপসা হয় ঘড়ির চোখ
হাতড়ে বেড়ায় সবুজ সময় .... বয়সের এমন দোষ,
দুটো ট্রেন স্টেশন ছাড়ে বৃষ্টি বেলায় একলা ভেজে,
এখন আর হয়না দেখা স্মৃতি ধুলো নিচ্ছে ঝেড়ে ।
....ঠোঁটের ওপর ঠোঁটের ছাপ ,
উষ্ণ বেলা ,
শ্রাবণ দিনে বৃষ্টি মেলা
পাণ্ডু লিপি হলুদ রঙ
কুলুঙ্গিতে জাদুর ঝাঁপি
দরজায় পরেছে সময়ের জং.......🍁
#সই ( ছাপ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন