বাতাবি লেবু গাছটাকে সোহাগী করে দেয় ,
এমন বৃষ্টি বেলাকে চিরকাল আমার হিংসা করতেই
ভালো লাগে ,
চুঁইয়ে পরা প্রেমের ভেতর আমার না পাওয়া গুলো
বড্ড স্পষ্ট কথা বলে ওদের সোহাগের দিন গুলোয় ।
,
বাঁচতে চাইলে কিছুটা মিথ্যে নিয়ে ভালো থাকা শিখে
নিতে হয় ,
আমি একপক্ষ কাল মৃত্যু ঘুমের ভেতর এক পক্ষকাল
বেচেঁ থাকার অঙ্ক শিখে নিই,
তবুও একফালি ঝাপসা চাঁদএর সাথে একজন্ম সহবাস করতে
চাওয়া নিয়ে আমি বাতাবি লেবুর গাছটাকে কি ভীষণ রকম
হিংসা করি ... তা কিছুই আমায় বাইরে থেকে দেখে বোঝা যায় না ।
যেকোনো জোৎস্নায় আমি আয়না মুখি হলে এক অন্য হিংস্র মুখের অবয়ব পাই ....
.......তুমিও কি তাই ?
#সই(চাঁদ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন