মেয়ে তুই বারবার মরিস পুড়ে ছাই হয়ে যাস
সমাজিক লেলিহানে, ভেসে যাস কখনো রক্তের স্রোতে কখনো
গঙ্গায় ...
আবার সহস্র যোনি পথ হেঁটে আসিস সংসার ভালোবেসে ,
মারের রূপ বদলায় চারদেওয়াল থেকে সে মার পৌঁছায়
সমাজ সংসারে বাসে ট্রামে কর্মস্থলে... মেয়ে তুই ক্ষয়ে যাস,
মরে যাস ওরা মেরুদণ্ডে গুঁজে দেয় যন্ত্রণার বিষ,
ওরা তোর থেকেই জন্মায় অথচ তোরই জন্ম দ্বারে গুঁজে দেয়
পিশাচের হাসি গুঁজে দেয় উল্লাস ,
তবু শেষমেষ জিত হয় তোর , মাটিতে পুঁতে দিস আগামীর জন্য যুদ্ধ অস্ত্র বীজ....মেয়ে তুই জানিস যতবার জন্ম দ্বার পার হবি ওরা আসবে অসুর হয়ে রং বদলে রূপ বদলে কাঠামোটা থাকবে পুরনো ,
সব ক্ষত সব যন্ত্রণা সব ভেঙে যাওয়া বুকে নিয়ে
মেয়ে তুই তাই প্রতি জন্মে প্রতি যুগে প্রতি যুদ্ধে
শক্তি রূপেন্ সংস্থিতা ...
শক্তি রূপেন্ সংস্থিতা...
শক্তি রূপেন্ সংস্থিতা....
#সই (শক্তি রুপেন)
সু ন্দর
উত্তরমুছুন