বেঁধে বেঁধে থাকতে চাও ,
ভালো থাকার সাত সতেরো এখন বাসী গল্পের মতোই
লাগে ....আসলে মানুষ যে দিন একা থাকতে শিখে যায়
সেদিন থেকে সমস্ত মন্দ বাসার গল্পেরা ক্যানভাস ছেড়ে অন্য আকাশে মিলিয়ে যায় ।
আজকাল সে এক অংশুমান ভেতর বাইরে আলোময়
সেখানে অনুভূতি গুলো বড্ড হালকা পালক পালক
তোমার আসা যাওয়া ছুঁতে পারে না আগের মত।
একদিন জড়িয়ে থাকার বাহানা গুলো আজ গেরুয়া
বসনে মোক্ষ পেয়ে গেছে ।
একদিন বেচেঁ থাকার উজ্জাপণ গুলো আজ নিজেকে ভালোবেসে বেঁচে থাকা শিখে গেছে ,
একদিন ঘর বাঁধার জন্য এক টুকরো বুক জমি চাওয়া
মন আজ আকাশ ,নদীর বহতা, আর বাতাসের বুকে বসত
রেখেছে ।
বড্ড বেশি বিরতি টেনে ফেলেছে তোমার না থাকার অধ্যায়
এখন সমস্ত জুড়ে এক সে অংশুমান আলোকময় সাম্রাজ্য বিছিয়ে ফেলেছে ....
তুমি তোমার লেখা গল্পে কোথায় কি ভাবে সাজাবে কিংবা
মুছে ফেলবে স্রেফ তুমিই জানো,
এ তরফে সমস্ত জুড়ে অংশুমান তার আলো নিরন্তর অনন্তে বিছিয়ে সমস্ত আমি ময় ছাপিয়ে।
#সই ( অংশুমান আলোকময় আশ্রয় ৬)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন