অন্ধকারে সঙ্গ বলতে আসলে একার সাথে নিজেকে
চেনানো মানানো,
ছায়াও শর্ত মেনেই সাথে থাকে কোনো চিরন্তন প্রতিজ্ঞা তার নেই ,
তেমনি তুমি আমি আকাশের রঙের মত ,গাছেদের ছায়ার দিকের মত সরে গিয়ে বদলের রূপে থাকি ।
এই যে এত কথা দেওয়া সাথে থাকা, বন্ধন , প্রতিশ্রুতি,সাথে না থাকলে ভয় ...
সব সেই ছোটবেলার ভাবনায় যেমন অসম্ভব বৃষ্টি হলেই মনে হতো আকাশটা বুঝি ভেঙে গেছে সূর্যের আলো টুকু গেছে ফুরিয়ে তেমনটা,,
আসলে আকাশ ভেঙে পড়লেও বেচেঁ থাকাটা ফুরোয় স্রেফ নিজের নিয়ম মেনে ,,
কোনো আকাশ ,কোনো গাছ ,কোনো সাথে থাকা ,পাশে থাকা ,কিংবা প্রতিশ্রুতির তোয়াক্কা না করেই ...
তুমি আমি রোজ রোজ এভাবেই দারুন রকম বেচেঁ থাকি ।
#সই (ছায়ার মত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন