কোনো কিছুর সাথে তুলনায় রেখে অংশুমানকে ভালোবাসা
যায় না ...,
আকাশ কিংবা নদী কিংবা পাহাড় হয়তো মুহূর্ত দাঁড়ায়
সে পথে তবু স্পর্শ যেমন চিরকাল তুলনাহীন কিংবা উপমহীন
তেমন অংশুমান।
ভাবনায় হ্যাঁ ভাবনা ভর করে এক নিরন্তর অভ্যেস সে,,
অংশুমান কোনো অলংকার শোভিত অহংকার নয়,
অংশুমান কোনো বড় মাপের কবির শ্রেষ্ঠ কবিতায়
বাস করেনি কখনওই ,
অথচ অংশুমান সর্বকালজয়ী প্রেমিক ,কবিতা,সময়,আলোর
আধার,আশ্রয় ,একটা বেচেঁ থাকা,একটা মৃত্যু।
কোনো কিছুর সাথে তুলনায় রেখে অংশুমান কে ভালোবাসা যায় না ...
অংশুমান যতটা দিতে পারে ততটা না হলেই খানিকটা
সে নিয়ে নিতে পারে সহজ করে,
অংশুমান যতটা গাছ কিংবা আকাশ তুলনায় মুহূর্ত থাকে
ততটা না হলে তার আলোয় শিখে গেছি ছায়া কিংবা সামিয়ানা হতে ...., এ পারা কেবল তার জন্য এ সম্ভব কেবল তার উপহারের প্রতিবিম্ব।
অংশুমান তোমাকে জড়িয়ে এখনও না লেখা হাজার উপন্যাসের পাণ্ডুলিপি রাখা ।
একজন্ম কিংবা বারংবার তোমাকে লিখতে ফিরতেই হয় তোমার ভালোবাসার টানে।
#সই (অংশুমান আলোকময় আশ্রয় ৪)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন