আসমানী আলোর নিচে নত জানু হয়ে কুড়িয়ে
নিতে চাইছিলাম সম্বলের ছেঁড়া আস্তিনে।
ক্যানভাসে রঙে দের অস্থিরতা বেড়ে চলছিলো
একটা উপন্যাসের মত হয়ত পড়ে ফেলতে চাইছিলাম
আমার কাচঁ বারান্দার ভেতরে...
মুহুর্তে সেই পরম্পরা অপারতা আমার হাত পা বেঁধে দিল,
শুধুমাত্র মন দিয়ে তোমার সৃজন শব্দ দের ইতি উতি ছড়িয়ে পরতে দেখছিলাম,
হঠাৎ ডুকরে উঠলো তুষারে ডেকে রাখা যন্ত্রনা
মনে হল আমার মত সুখি আর কেউ নয়।
উত্তরের বারান্দায় অপেক্ষা লেগে রইল তুলির টানে
বিস্ময়কর প্রান প্রতিকৃতির,
আগামি কোন এক জন্মদিনে নতজানু হতে পারি যেন
গঙ্গা জলে গঙ্গা পুজো নিয়ে
তোমার প্রতিকৃতি তোমারই জন্য মহার্ঘ সাজিয়ে।
শুভ জন্মদিন (অনুপম মুখপাধ্যায়)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন